শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুরে ৩৫ পশুরহাট বন্ধ ঘোষণা

রংপুরে ৩৫ পশুরহাট বন্ধ ঘোষণা

রংপুর প্রতিনিধি:
গতকাল রংপুরে সর্ববৃহৎ লালবাগ পশুরহাট বন্ধ করে দেয় প্রশাসন।

করোনা সংক্রমণ রোধে রংপুরে সর্ববৃহৎ লালবাগ পশুরহাটসহ ৩৫টি হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (০৪ জুলাই) ছিল লালবাগের হাট। কিন্তু স্থানীয় প্রশাসনের ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ গিয়ে হাট বন্ধ করে দেন। ফলে অনেকেই গরু বিক্রি করতে এসে ফিরে গেছেন। সেই সাথে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদাররাও।

জানা যায়, রংপুর নগরীতে সবচেয়ে বড় হাট লালবাগ। কোরবানির ঈদের প্রধান আকর্ষণ এই হাট। সপ্তাহে দুইদিন রবি ও বুধবার এই হাট বসে। ঈদের এক মাস আগে থেকে এখানে কোরবানির পশু কেনাবেচা চলে। সারা দেশে কঠোর লকডাউন চলছে। পশুরহাটের জনসমাগম বৃদ্ধি পেলে করোনা সংক্রণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় প্রশাসন নগরীর লালবাগ, বুড়িরহাটসহ জেলার প্রায় ৩৫টি পশুরহাট বন্ধ ঘোষণা করেছেন।

লালবাগহাটের ইজারাদার আব্দুল্লাহিল কাফি জানান, প্রায় আড়াই কোটি টাকায় হাটের ডাক নেওয়া হয়েছে। হাটের সবচেয়ে বড় আয়ের উৎস কোরবানির পশু বেচাকেনা। এসময় হাট বন্ধ থাকলে তারা লোকসানের মুখে পড়বেন।

জেলা প্রশাসক আসিব আহসান বিকেলে জানান, করোনা সংক্রমণ রোধে আপাতত পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তের আলোকে জেলার সবকটি পশুর হাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com