শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিল সমর্থকের চাচাকে পেটালেন আর্জেন্টিনার সমর্থকরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
হাসপাতালে চিকিৎসাধীন আহত নোয়াব মিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ব্রাজিল সমর্থকের চাচাকে পিটিয়ে আহত করেছেন আর্জেন্টিনার সমর্থকরা।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত নোয়াব মিয়া একই ইউনিয়নের আলাকপুর গ্রামের হেলু মিয়ার ছেলে।

আহত নোয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল বনাম পেরুর সেমিফাইনাল খেলা নিয়ে মঙ্গলবার সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয় স্থানীয়রা। পরে বিকেলে রেজাউলের চাচা নোয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে জীবন, আব্দুর রহমান, সেলিমসহ আরো চার-পাঁচজন মিলে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com