যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড

 

লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম করোনা শনাক্তে রেকর্ড গড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা প্রকোপের পর থেকে যা এখন পর্যন্ত সংখ্যায় একদিনে সর্বাধিক। এ নিয়ে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৪ জন। প্রাণ হারিয়েছেন ২৭ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৩ জন।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আলমগীর হোসেন জানান, উপজেলায় গতকাল মঙ্গলবার ৬৩টি নমুনার রিপোর্ট আসে। প্রাপ্ত রিপোর্টে ২৭ জনের পজিটিভ ও বাকী ৩৬ জনের নেগেটিভ আসে। আক্রান্তদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৮ জন মহিলা। তাদের মধ্যে পৌরসভার ২৩ জন, কান্দিরপাড় ইউনিয়নের ১ জন, উত্তরদা ইউনিয়নের ১ জন, আজগরা ইউনিয়নের ১ জন ও বাকই ইউনিয়নের ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, উপজেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৩৯০২টি। তাদের মধ্যে ৩৮৬৭টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৮৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৩০২৩টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ৩৫টি নমুনার রিপোর্ট। প্রকোপের শুরু থেকে এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ২৭ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৩ জন। অন্য ১৪৪ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।

এদিকে, লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্যবিধি না মেনে চলায় লাকসামে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গেছে, যা উদ্বেগজনক। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও রোগীদের চিকিৎসা সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সর্বদা তৎপর বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com