চুয়াডাঙ্গা প্রতিনিধি :
ফাইল ছবি
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২২ জনে। এ দিন নতুন করে আরো ১৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৭৫ জনে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ দিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরো পাঁচজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১০৬ জনের ও জেলার বাইরে ১৬ জনের।
এদিকে মঙ্গলবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে ৩৫৪ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে ১৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৩০ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৫০ জন, আলমডাঙ্গার ৩২ জন, দামুড়হুদায় ২০ জন এবং জীবননগরে ২৮ জন রয়েছেন।
Leave a Reply