দিনাজপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে করোনার হাত থেকে রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন পর্যন্ত যে কোন দুর্যোগে অসহায় মানুষেরা কষ্ট বুঝতে পারবে না।
বুধবার বিকালে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া রবিদাস সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার (খাদ্য সহায়তা) উপহার বিতরণের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
না খেয়ে থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। অসহায় ও দুঃস্থ মানুষেরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পৌঁছে দেয়া হবে। করোনা এই দুর্যোগে পরষ্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে মানবিকতা ফুটে উঠে।
জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, কোতয়ালী অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদ প্রমুখ।
Leave a Reply