শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে জবির বাস

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে জবির বাস

জবি প্রতিনিধি

ঈদে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাস। যে সকল শিক্ষার্থী ঢাকায় আটকে আছে আগামী ১৩ জুলাইয়ের মধ্যে তাদের আবেদন করতে হবে।

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল ও ছাত্রকল্যাণ পরিচালক আব্দুল বাকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-হস্তে নিম্নলিখিত তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর ও পরিচালক (ছাত্র-কল্যাণ) বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলাে। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধানের ই-মেইলে সফটকপি প্রেরণ করতে নির্দেশ দেওয়া হলাে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ জুলাই পর্যন্ত সশরীরে আবেদন করা যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রক্টর ও ছাত্রকল্যাণ অফিসে আবেদন জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীরা হাতে লিখে সশরীরে আবেদন জমা দিতে পারবে। যারা সশরীরে আবেদন দিতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন দিবে। চেয়ারম্যান কোন ফরম্যাটে আবেদন নিবে এটা তিনিই ঠিক করবেন। আবেদন লিখে ছবি তুলে ইমেইলেও পাঠিয়ে দেয়া যায়।

আবেদনের ফরম্যাট বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতো বেশি আনুষ্ঠানিকতার কিছু নেই। একটা কাগজে

ছাত্র-ছাত্রীর নাম, অধ্যয়নরত বিভাগের নাম, আইডি/রােল নং, ব্যাচ ও সেশন, বর্তমানে অধ্যয়নরত সেমিস্টার, গন্তব্য জেলার নাম লিখে জমা দিলেই হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের যারা বাড়ি যেতে ইচ্ছুক তাদের আবেদন করতে বলা হয়েছে। আমাদের আগে দেখতে হবে, কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। আবেদন শেষ হলে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে বিভাগীয় শহরগুলোর জন্য বাস দেয়া হবে। যারা খুবই ইমার্জেন্সি বাড়ি যেতে হবে, তারাই আবেদন করুক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com