শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার ‘রহস্যজনক’ মৃত্যু

ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষিকার ‘রহস্যজনক’ মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের একটি মার্কেটের গলি থেকে শান্তনা রায় মিলি (৪৫) নামে কিন্ডার গার্টেনের সাবেক এক শিক্ষিকার আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশের লোটো শো-রুমের পেছনে মিলির নিজ বাড়ির গলি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শান্তনার ছেলে রাহুল সকালে ওই গলিতে তার মায়ের মরদেহ পরে থাকতে দেখে ৯৯৯ নম্বরে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত মিলির স্বামী সমীর কুমার রায় জানান, রাতে খেলা দেখে তিনি ঘুমিয়ে পড়েন। মিলি মৃত্যুর আগে ডায়েরিতে তার রোগাক্রান্তের কথা উল্লেখ করে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখে গেছেন। তবে প্রতিবেশীরা তার এই অনাকাঙ্খিত মৃত্যু মানতে পারছেন না।

ছেলে রাহুল জানান, রাত ১১টার দিকে তিনি শেষ কথা বলেছেন মায়ের সাথে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি পুলিশে ফোন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতদেহ আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুলতানা রাজিয়া বলেন, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মিলির মোবাইল ফোন ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com