শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

 

গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় বকেয়া বেতনের একটি পোশাক কারখানার স্টাফরা কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন।

৮ জুলাই বৃহস্পতিবার সকালে স্টাইল ক্রাফট লিমিটেড নামে পোশাক কারখানার স্টাফরা এসব কর্মসূচি পালন করেন।

কারখানার এক স্টাফ জানান, মার্চ থেকে বেতন বকেয়া রয়েছে। তার মতো অনেক স্টাফের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের একাধিক তারিখ দিলেও পরিশোধ করেনি। সর্বশেষ ৭ জুলাই তাদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেদিন বেতন দেয়নি। বৃহস্পতিবার সকালে আবারও স্টাফরা তাদের বকেয়া বেতন দাবি করলে তা পরিশোধ না করে কর্তৃপক্ষ আবার ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের তারিখ ঘোষণা করে।

ওই স্টাফ আরও জানান, এতে স্টাফদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে সকাল ১০টার দিকে তারা পাশের গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। শুধু এ বছরের নয়, কারও কারও গত বছরেরও কয়েক মাসের বেতনও বকেয়া রয়েছে। একই সমস্যা শ্রমিকদের বেতন নিয়েও। এ সময় তাদের দাবির সঙ্গে কারখানার কিছু শ্রমিকও একাত্মতা ঘোষণা করেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, বৃহস্পতিবার সকলে কারখানার স্টাফ ও শ্রমিকরা কাজে যোগদান করেন। এর কিছুক্ষণ পরই কারখানার ৬শ-৭শ স্টাফ তাদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুর-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে কারখানার মালিক সেখানে আসলে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে তাদের সড়ক থেকে সরিয়ে কারখানা চত্বরে নেওয়া হয়।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা মোঃ সুজাউদ্দিন আহমদ জানান, কারখানার ৬শ-৭শ জন স্টাফের কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হলেও করোনার কারণে তা পরিশোধ করা সম্ভব হয়নি। তাই ১৫ জুলাই তা পরিশোধের আশ্বাস দিলে তারা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com