চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
গভীর রাতে ফোন পেয়ে সকালেই ছুটে গিয়ে বাড়ি বাড়ি এক মাসের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান। আর খাদ্যসামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন অসহায় মানুষগুলো।
চলমান লডাউনে উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যক্রম শুরু করার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, করোনার প্রথম ধাপে প্রায় ২০ হাজার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছিলেন সৈয়দ নজরুল ইসলামের মা-বাবার স্মৃতি রক্ষার্থে গড়া জিকে ফাউন্ডেশন।
এদিকে, করোনার দ্বিতীয় ধাপে এসেও থেমে নেই গরীব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। গত কয়েকদিন থেকে শুরু করে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) ধরে তিনি শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে নিজ উদ্যোগে রিকসা, ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করছেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার সৈয়দ নজরুল ইসলাম।
তারই সূত্র ধরে কঠোর লকডাউনে মানবেতর জীবন যাপন করা অসহায় মানুষগুলো গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে সৈয়দ নজরুল ইসলামের কাছে খাদ্য সহায়তা চাইছেন। ফলে ফোন করা পরিবারের মাঝে সকাল হলেই তিনি নিজে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হচ্ছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কাহারপাড়া, পাড়চৌকা, খড়িয়াল, চৌকা, নামোটোলা, হাঙ্গামী, রানীনগরসহ বিভিন্ন পাড়া মহল্লায় ১ মাসের চাল, তৈল, পিয়াজ, আলু, ডালসহ প্রয়োজর্নী খাদ্যসামগ্রী পৌছে দেন তিনি। এসময় পরিবারের অনেক বৃদ্ধ খাদ্য সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।
উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম জানান, যতদিন সংকট চলবে তিনি মানুষকে সাধ্যমত সহায়তা করে যাবেন। এসময় তিনি করোনাকালীন সময়ে মাস্ক পড়াসহ অযথা বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানান সকলকে।
Leave a Reply