শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল; সংঘাত রুখতে পুলিশের বিশেষ টিম!

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল; সংঘাত রুখতে পুলিশের বিশেষ টিম!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

মাত্র দুইদিন পর কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসাহ-উত্তেজনার কমতি নেই সমর্থকদের মাঝে। গত ৬ জুলাই খেলা নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এর ফলে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ নিয়ে সংঘাতের আশঙ্কা থেকে পুলিশের বিশেষ টিম জেলায় মোতায়েন থাকবে। এছাড়া এবার জেলার কোথাও বড় পর্দায় খেলা দেখার সুযোগ দেওয়া হবে না।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন কার্যকরে এমনিতেই ইউনিয়ন পর্যায়ের বিট পুলিশিংয়ের টিমগুলোর পাশাপাশি পুরো জেলায় পুলিশের ২৫টিরও অধিক বিশেষ টিম কাজ করছে। তবে কোপা আমেরিকার খেলাকে ঘিরে সমর্থকরা যেন সংঘাতে না জড়াতে পারে-সেজন্য বিশেষ টিমগুলো আরও বেশি তৎপর থাকবে। ম্যাচ খেলা শুরুর আগ থেকেই পুলিশের বিশেষ টিমগুলো বিভিন্ন পাড়া-মহাল্লায় টহল দেবে।

তিনি বলেন, কেউ যেন ঘর থেকে বেরিয়ে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য বিশেষ নজরদারি থাকবে। খেলা দেখতে হবে ঘরে বসে। বাইরে বড় পর্দায় খেলা দেখার কোনো সুযোগ দেওয়া হবে না। গ্রাম পর্যায়ের জনপ্রতিনিধিদেরকেও এসব বিষয়ে বলা হয়েছে। তারা পুলিশকে সহযোগীতা করবেন। খেলাকে কেন্দ্র করে কাউকেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন ও তার সহযোগীরা। ওইদিন সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সাথে খেলা নিয়ে জীবনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে জীবন ও তার সহযোগীরা রেজাউলের চাচাকে একা পেয়ে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ওইদিন রাতেই জীবনের সহযোগী তিন আর্জেন্টিনা সমর্থককে মারধর করেন ব্রাজিল সমর্থকরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com