কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা প্রদান
এই দূর্দিনে কিশোরগঞ্জে করোনাভাইরাস কোভিড-১৯ মোকাবিলায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য বিপুল পরিমাণ সামগ্রী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেজো ছেলে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রাসেল আহমেদ তুহিন।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) বিকালে কিশোরগঞ্জের সিভিল সার্জনের কার্যালয়ে তিনি সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫টি পিপিই এবং ৪০০টি সুরক্ষা চশমা।
সুরক্ষা সামগ্রী হস্তান্তরের সময় রাসেল আহমেদ তুহিন সবাইকে মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সাথে জীবনযাপনের মাধ্যমে করোনা সংক্রমণ থেকে নিরাপদ থাকার অনুরোধ জানান।
এছাড়া তিনি চলমান এবং ভবিষ্যতে যেকোন সংকটে কিশোরগঞ্জের সকল মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করে জেলার স্বাস্থ্যসেবায় সহযোগিতার জন্য সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পক্ষ থেকে রাসেল আহমেদ তুহিনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, গত বছর করোনাভাইরাস সংক্রমণের শুরুর সময়েও রাষ্ট্রপতির মেজো ছেলে রাসেল আহমেদ তুহিন জেলার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের মাঝে বিতরণের জন্য বিপুল পরিমাণ সুরক্ষা সামগ্রী প্রদান করেন।
Leave a Reply