শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হাড়গোড়ের এক্সক্লুসিভ ছবি মিলেছে পোড়া কারখানার চতুর্থ তলায়

হাড়গোড়ের এক্সক্লুসিভ ছবি মিলেছে পোড়া কারখানার চতুর্থ তলায়

নিজস্ব প্রতিবেদক ;
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ ঘণ্টা পর কারখানার ভেতর থেকে এক এক করে ৪৯টি পোড়া মরদেহ বের করে আনা হয়। মরদেহগুলো ফায়ার সার্ভিসের চারটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের মৃতদেহের পরিচয় জানা সম্ভব হচ্ছে না। উদ্ধারকৃত মৃতদেহের অধিকাংশই বিকৃত হয়ে গেছে। কোনো কোনোটির হাড়গোড় ছাড়া কিছুই আর অবশিষ্ট নেই। ফলে উদ্ধারের ক্ষেত্রে একটি প্যাকেটে ঠিক কয়টি মৃতদেহ ঢুকানো হয়েছে তা নিশ্চিত হতে পারছেন না খোদ উদ্ধারকর্মীরাই।

জানা গেছে, বেশিরভাগ শ্রমিকের হাড়গোড় উদ্ধার করা হয় চতুর্থ তলা থেকে। ওই চতুর্থ তলা থেকেই সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজ চলার সময় ধ্বংসস্তূপে পাওয়া হাড়গোড়ের একটি এক্সক্লুসিভ ছবি ডেইলি বাংলাদেশের হাতে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের মধ্যে কোনো এক শ্রমিকের হাড় পড়ে রয়েছে। এতেই বোঝা যায় কতটা ভয়াবহ আগুনে পুড়ে এতো শ্রমিকের মৃত্যু হয়েছে।

এদিকে, ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে, বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের মৃত্যু হয়। আর আহত হয়েছেন অন্তত ৫০ জন।

এদিকে, মৃতদের মধ্যে ৪৯ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হয়। তাদের মধ্যে শুক্রবার রাত পর্যন্ত ৪৮ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আর মরদেহ শনাক্তের জন্য স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত ৩৫ মৃতদেহের বিপরীতে ৪৮ জন নিকটতম স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সরকারি ডিএনএ এনালিস্ট নুসরাত ইয়াসমিন বলেন, আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ কাজ শুরু করেছি। গতকাল রাত থেকে শনিবার দুপুর দুইটা পর্যন্ত ৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩৫ জন মৃত ব্যক্তির বিপরীতে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। আমাদের নমুনা সংগ্রহের কাজ চলমান রয়েছে। যারা মৃত ব্যক্তিদের স্বজন বলে দাবি করবেন তাদের নমুনা সংগ্রহ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com