শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দুই শিক্ষককে লাঞ্ছিত, যুবলীগ নেতাকে শোকজ

দুই শিক্ষককে লাঞ্ছিত, যুবলীগ নেতাকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি

যুবলীগ নেতা সুমন হোসেন বাদশা

লক্ষ্মীপুরে দুইজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় যুবলীগ নেতা সুমন হোসেন বাদশাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। রবিবার (১১ জুলাই) বিকেলে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন হোসেন বাদশা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জেলা যুবলীগ নেতাদের ভাষ্যমতে, বাদশার বিরুদ্ধে দুইজন শিক্ষককে অপমান-অপদস্থ করার অভিযোগ উঠেছে। এতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এজন্য তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এ অপরাধে তাকে কেন বহিস্কার করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজারে শনিবার (১০ জুলাই) রাতে মো. আমিনের ফার্মেসীতে শিক্ষক নিজাম উদ্দিন ও আক্তার হোসেনসহ কয়েকজন বসে কথা বলছিলেন। একপর্যায়ে ফার্মেসীর মালিক তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এরপর শিক্ষকরা ঘটনাস্থল ত্যাগ করেন। নিজাম উদ্দিন পাশের রায়পুর উপজেলার বামনীর কাজির দিঘীরপাড় সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আক্তার হোসেন সদরের খিলবাইছা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক।
ফার্মেসীতে বাকবিতন্ডার জের ধরে যুবলীগ নেতা সুমন হোসেন বাদশা সহযোগী যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে নন্দনপুর বাজারে পৌঁছে শিক্ষক নিজাম উদ্দিনকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। এরপর বাড়িতে গিয়ে শিক্ষক আক্তার হোসেনকেও লাঞ্ছিত করা হয়। এর প্রতিবাদ করায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পাটওয়ারী ও দক্ষিণ হামছাদী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মোশারেফ হোসেনকে মারধর করার অভিযোগ উঠেছে।

কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোজাম্মেল মিশু ও জেলা যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ ওই দুই শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে অনেকেই কমেন্টস করে শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, শিক্ষকদের অপমান-অপদস্থ করার অভিযোগ পেয়েছি। যুবলীগ নেতা বাদশাকে শোকজ করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com