যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুর চলন্ত অটো থামিয়ে গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাই, আটক ২

ফরিদপুর চলন্ত অটো থামিয়ে গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাই, আটক ২

ফরিদপুরপ্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত অটো থামিয়ে এক গৃহবধূর নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। এ সময় এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় ভুক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শনিবার (১০ জুলাই) সাদিয়া (২৬) নামের ওই গৃহবধূ তার শ্বশুরবাড়ি উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী থেকে অটোযোগে বাবার বাড়ি ঘোষপুর ইউনিয়নের চরদৈতরকাঠি যাচ্ছিলেন। দতরকাঠি গ্রামের নান্নু মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী পথরোধ করে গৃহবধূর কাছে থাকা নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণের চেইন, আংটি ও বালা ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে ময়না ইউনিয়নের হাটখোলারচর মাদ্রাসার সামনে থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃত ছিনতাইকারীরা হলেন বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের জিয়াউর রহমানের ছেলে জিহাদ শেখ (২০) এবং মো. মোতাহের বিশ্বাসের ছেলে মো. রাকিব বিশ্বাস (২১)। অপর ছিনতাইকারী একই গ্রামের মো. মতিয়ার শেখের ছেলে মো. আলামিন (২১) মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মো. আ. মান্নান শেখ বাদী হয়ে শনিবার রাতে দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধন ২০১৯) এর ৪ ধারায় বোয়ালমারী থানায় ওই তিন জনের নামে একটি মামলা করেছেন। মামলা নং ২। আটককৃত দুই ছিনতাইকারীকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আটককৃত দুই ছিনতাইকারীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর ছিনতাইকারীকে আটকের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com