শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর, আহত ২

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর, আহত ২

যশোর প্রতিনিধি

যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) শিশুরা সংগঠিত হয়ে ভাঙচুর করছে। এ ঘটনায় দুই শিশু আহত হয়েছে। তাদের মধ্যে একজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে ও অপরজনকে কেন্দ্রে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে কেন্দ্রের ভবনে দরজা বন্ধ করে ভাঙচুর করে শিশুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রে ৫০-৬০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। এক পর্যায়ে গভীর রাতে প্রশাসনের হস্তক্ষেপ ও দ্বিপাক্ষিক আলোচনায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

জানা গেছে, এই কেন্দ্রে খাওয়া, চিকিৎসাসহ বিভিন্ন ধরনের সংকট রয়েছে। এসব সংকট নিয়ে শিশুরা বিভিন্ন সময়ে অভিযোগ-অনুযোগও করেছে। কিন্তু অবস্থার তেমন উন্নতি হয়নি। তিনদিন আগে আদালতের মাধ্যমে টঙ্গী থেকে একটি ছেলে এই কেন্দ্রে আসে। সেই ছেলেটি কেন্দ্রে অন্য নিবাসী শিশুদের সংগঠিত করে রাত সাড়ে ১১টার দিকে ভাঙচুর শুরু করে। ভবনের মূল ফটকে তালা দেওয়া থাকে। তারা ভেতর থেকে দরজা বন্ধ করে খাট-জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অন্তত ৫০ জন পুলিশ কেন্দ্রের মাঠে অবস্থান করছে।

রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্রে যান। তারা শিশুদের নেতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ওই কেন্দ্রে এখন ৩০০ জন শিশু অবস্থান করছে। তারা সংগঠিত হয়ে হঠাৎ রাতে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ ঙ্করে। রাত সাড়ে ১২টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেখানে পাঠানো হয়েছে।

শিশু উন্নয়ন কেন্দ্রের ন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, আমরা কেন্দ্রে অবস্থান করছি। শিশুরা ভাঙচুর করছে। এতে দুই শিশু আহত হয়েছে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com