মাদারীপুর প্রতিনিধি
ফাইল ছবি
সারা দেশে করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে যাত্রী পারাপার নিষিদ্ধ। তাই তেমন ভিড় নেই এই রুটে।
রবিবার সকাল থেকে ঘাট এলাকা যাত্রী শূন্য তবে এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। গরুর ট্রাক, পণ্যবাহি ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী সেবার গাড়ি ছাড়া অন্য কোন পরিবহন নেই বলে জানিয়েছেন বাংলাবাজার ঘাটের টিআই জামিল হোসেন।
তিনি জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে জরুরী সেবার গাড়ি পারাপারের জন্য ফেরি চলাচল করছে। ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে মানুষ ঘরে ফিরছে বলে শুনেছি তবে বাংলাবাজার ঘাটে যাত্রী উপস্থিতি চোখে পড়ছে না। তিনি জানান, পুলিশ প্রশাসন স্বাস্থ্যবিধি ব্যাপারে সজাগ রয়েছে।
Leave a Reply