যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাঙামাটিতে বন্য হাতির তাণ্ডব

রাঙামাটিতে বন্য হাতির তাণ্ডব

 

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে বন্যহাতির তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে বাড়ি-ঘর, দোকান পাঠ ও গাড়ি। রবিবার ভোর ৪টায় কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা বন্যহাতি থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা পেলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাড়ি-ঘর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালপট্টি এলাকায় হঠাৎ তাণ্ডব চালায় বন্যহাতির দল। এসময় ওই এলাকার স্থানীয়রা নিজ ঘরে অবস্থান করছিলেন। বন্যহাতির পালের উপস্থিতি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যান স্থানীয়রা। এসময় বন্যহাতির দল ওই এলাকার বসত ঘর, দোকান-পাট ও গাড়ি ভাংচুর করে। এসময় হাতির দল ব্যাপক ক্ষতিগ্রস্ত করে স্থানীয় সেলিম ও কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম বাড়ি-ঘর। একইভাবে ভাংচুর করে স্থানীয় তোফাজ্জলের দোকান। সড়কে থাকা ট্রাকেরও জানালার কাঁচও ভাংচুর করে হাতির দলটি।

কাপ্তাই উপজেলার ৪নং ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানান, আযানের পর হঠাৎ একদিন বন্যহাতি তালপট্টি এলাকায় ঢুকে পরে। কিছু বুঝার আগে ব্যাপক ভাংচুর করতে থাকে হাতির দল। পরিবার নিয়ে কোন রকম প্রাণ রক্ষা পেলেও, রক্ষা পায়নি বাড়ি-ঘর, দোকান ও সড়কের গাড়ি। পরে বেলা বাড়ার সাথে সাথে বন্যহাতির পালটি জঙ্গলে চলে যায়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. তানজিলুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলাম। বন্যহাতির দল সেখানে একটি ঘর, একটি দোকান এবং একটি গাড়ি ভাংচুর করেছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, খাবারের খোঁজে বন্যহাতির দল এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কারণ এখন মৌসুমী ফলের মাস। পাহাড়ে জুমের ফলন হলে হাতির উৎপাত বেড়ে যায়। তবে মানুষেরও কিছু দোষ আছে। হাতির অভায়শ্রম জঙ্গল উজাড় করে তৈরি করছে বাড়ি ঘর, করছে জুম চাষ। যার কারণে মানুষ আর হাতির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে।

কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, কাপ্তাই শিল্প এলাকাসহ আশেপাশে এলাকায় বসবাসরত জনগণ সবসময় বন্যহাতির আতঙ্কে থাকে। কারণ এ এলাকায় প্রায় প্রতিদিন হাতি ঘুরে বেড়ায়। মালের ক্ষতি হলেও জান নিয়ে শঙ্কায় আছে স্থানীয়রা। হাতি থেকে প্রাণ বাচাঁতে অনেকে রাত জেগে পাহারা বসিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com