শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল

হরিণাকুন্ডুতে ১৪৪ ধারা অমান্য করে জমি দখল

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে জমিতে চাষাবাদ করছে প্রতিপক্ষরা। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিতসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসী।

জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার খামারাইল গ্রামের কৃষক জমির আলী ফারাজ সূত্রে পাওয়া ৫৩ শতক জমি রয়েছে হরিণাকুন্ডু হাকিমপুর গ্রামের মাঠে। দীর্ঘদিন ধরে জমি তার দখলে আছে। ৩ বছর আগে ওই গ্রামের নুরুন্নবীকে বর্গা দেন জমির আলী। এ ঘটনার পর ওই গ্রামের সবুর মন্ডলের ছেলে রবিউল ইসলাম জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে। জমি বর্গাকারী নুরুন্নবী জমিতে চাষাবাদ করতে গেলে তাকেও হুমকি-ধামকি শুরু করে রবিউল ইসলাম। উপায় না পেয়ে জমির মালিক জমির আলী আদালতের স্মরণাপন্ন হয়। আদালতে আবেদন করলে গত ২৭ মে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম ওই জমিতে ১৪৪ ধারা জারি করে। উভয় পক্ষকে আইনি নোটিশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। কিন্তু গত ৬ জুলাই রবিউল ইসলাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল নিয়ে চাষাবাদ শুরু করেছে। এতে ওই এলাকায় সংঘর্ষের আশংকা করছে স্থানীয়রা।

জমির মালিক জমির আলী বলেন, আমার জমি আমি বর্গা দিয়েছিলাম। কিন্তু রবিউল ইসলাম জমি জোর করে দখল করেছে। ১৪৪ ধারা জারি করার পরও তিনি তা মানছেন না। এ বিষয়ে হরিণাকুন্ডু থানায় একাধিকবার যোগাযোগ করেছি তবুও কোন সুরাহা হয়নি।
বর্গাচাষী নুরন্নবী বলেন, জমিতে গেলে রবিউল ইসলাম হুমকি দিচ্ছে। জমি জোর করে চাষ করেছে। পুলিশের কাছে গেলে পুলিশ দেখছি দেখছি বলে কাটিয়ে দিচ্ছে।

এ ব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, এমন ঘটনা আমার জানা নেই। আমার কাছে আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com