শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কানাইঘাট লোভা কোয়ারী পরিদর্শন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন

কানাইঘাট লোভা কোয়ারী পরিদর্শন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন

জাকির হোসেন সিলেট প্রতিনিধিঃ

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারী পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।

গতকাল রোববার দুপুরে কানাইঘাট বাজার থেকে নদীপথে নৌকাযুগে লোভাছড়া পাথর কোয়ারীতে পৌঁছে তিনি পরিবেশ অধিদপ্তর কর্তৃক জব্দকৃত পাথরের বর্তমান অবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পাথর ব্যবসায়ীরা মফিজ উদ্দিনের সাথে দেখা করে কথা বলতে চাইলে তিনি তাদের বক্তব্য শোনেন।

এ সময় তিনি বলেন, ‘সরকার সবসময় শ্রমজীবি মানুষ ও ব্যবসায়ীদের কল্যাণের জন্য কাজ করে থাকে। আপনাদের সমস্যার বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলব, যাতে করে কোয়ারির জব্দকৃত পাথরের দ্রুত সমাধান হয়।

পাথর ব্যবসায়ী ও শ্রমিকের বিপক্ষে সরকারের অবস্থান নয়, যেহেতু কোয়ারিতে রাখা পাথর জব্দ করা হয়েছে সেটি প্রশাসনিকভাবে এখন সমাধান করতে হবে।

প্রশাসনিক ভাবে সমাধান না হওয়া পর্যন্ত কোয়ারিতে জব্দকৃত পাথর পরিবহন, বিপনন কোন অবস্থাতেই করা যাবে না এবং কোয়ারি এলাকায় কোন ধরণের স্টিলবডির ইঞ্জিন নৌকা রাখা যাবে না।

কোয়ারি পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন, সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, সিলেট রেঞ্জের পুলিশ সুপার (এমএন্ডসি) জেদান আল মুসা, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম,কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।

এর আগে ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ কানাইঘাট থানায় আসলে তাঁকে গার্ড অব ওনার প্রদানসহ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম সহ থানার পুলিশ অফিসারবৃন্দ।

বিকেল ৫টায় তিনি থানার পুলিশ অফিসার ও সদস্যদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি আইনশৃংখলার উন্নয়নের পাশাপাশি সব ধরনের অপরাধ মূলক কর্মকান্ড দমন, মাদক, চোরাচালান বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতি গ্রহনসহ সকল পুলিশ অফিসারদের আরো নিষ্ঠা ও সত্যতার সহিত দায়িত্ব পালন করে পুলিশি সেবা তাৎক্ষনিক জন সাধারনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিদের্শনা প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com