শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকি সাংবাদিক পরচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে মামলা

ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকি সাংবাদিক পরচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে মামলা

সিলেট সদর প্রতিনিধিঃ

সিলেট মহানগরীর শাহপরান রহঃ সুরমা গেইট এলাকায় সড়ক পরিবহন আইন অমান্য করায় মোটর সাইকেল আটকের পর ট্রাফিক সার্জেন্টকে হুমকি-ধামকি দিয়ে ‘পিকে টিভি’ নামে ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে ভাইরাল হওয়া সেই সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল রোববার (১১ জুলাই) রাতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে ফয়ছল কাদির (৪০) নামে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে শাহপরান থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ০৫, তাং- ১১/০৭/২০২১খ্রি.।

মামলার বাদি ফয়ছল কাদিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা,বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের।
পুলিশ জানায়- গত ০৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুরমা গেইট এলাকায় সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া চেকপোস্ট ডিউটি করাকালে সিলেট শহরমুখী হেলমেটবিহীন ৩ জন আরোহীসহ একটি রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে থামিয়ে চালক ফয়ছল কাদিরের কাছে গাড়ির কাগজপত্র এবং হেলমেটবিহীন মোটরসাইকেলে আরোহন করার কারণ জানতে চাইলে সে কোনকিছুই প্রদর্শন করতে পারে নি। এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়।

এ অবস্থায় সার্জেন্ট অতিরিক্ত যাত্রী বহন, হেলমেটবিহীন আরোহন করা, রেজিষ্ট্রেশনবিহীন গাড়ী চালনার অপরাধে সড়ক পরিবহন আইনে মামলা এবং মোটর সাইকেলটি পুলিশ লাইন্সে প্রেরণ করেন।

এ বিষয়কে কেন্দ্র করে ফয়ছল কাদির ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য সরাসরি প্রচার করে অস্থিরতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে।

এর প্রেক্ষিতে সার্জেন্ট মো. নুরুল আফসার ভূইয়া বাদি হয়ে রোববার ফয়ছল কাদির নামে ওই ব্যক্তির বিরুদ্ধে শাহপরান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অফিসার) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন- মাত্র মামলা হয়েছে।

বিস্তারিত অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com