মোঃ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ প্রতিনিধি:
বন্দরনগরী ভৈরবে প্রধান মন্ত্রীর খাদ্য সহায়তা পেল ১’শ পরিবার । ১১ জুলাই রবিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে লকডাউনে শপিংমল বন্ধ থাকায় পৌর নিউ মার্কেট দোকান কর্মচারী কর্মহীন হয়ে পড়ায় ১ শ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা । এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন, ভৈরব পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর নিউ-মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, নিউ-মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী দেলোয়ার হোসেন প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল,১ কেজি লবণ, প্রদান করা হয় ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান,প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করোনাকালে প্রত্যেক পরিবারের মাঝে উপহার হিসেবে ১০ কেজি চাল, ২কেজি আলু,১ কেজি ডাল, ১ লিটার তেল,১ কেজি লবণ, প্রদান করা হয়েছে ।পর্যায়ক্রমে জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সহায়তা চলমান থাকবে।
Leave a Reply