শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজবাড়ী পাংশায় করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

রাজবাড়ী পাংশায় করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন

 

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে চলমান করোনা সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম ভার্চুয়ালে যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচির সফলতা কামনা করে এবং জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলাচলের গুরুত্বারোপ করে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য প্রদান করেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।

পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফীউদ্দিন পাতা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি দিপক কুমার কুন্ডু ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফজলুল হক ফরহাদ। স্বাগত বক্তব্য দেন পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার রেজা।

পাংশা ডাকবাংলো চত্বরে মঙ্গলবার বিকেলে “হ্যালো পাংশা উপজেলা ছাত্রলীগ বলছি” স্লোগানকে সামনে রেখে করোনা মোকাবেলায় দিনরাত ২৪ ঘন্টা জনগণের পাশে থাকার অঙ্গীকার নিয়ে হটলাইনের মাধ্যমে টেলি মেডিসিন সেবা, সার্বক্ষণিক মেডিকেল টিম, জরুরী ঔষধ সরবরাহ, জরুরী অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, জরুরী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com