মোঃ জয়নাল আবেদীন জয় :
১৩ই জুলাই মঙ্গলবার লালমাই উপজেলার বাগমারা বাজারে ভুচ্চি রোডে সওদাগর মার্কেট সংলগ্ন মাঠে বিকাল ৩ টায় সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে চলমান লকডাউনে বিপাকে পড়া দুস্থ, অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে ৩০০ জন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব।
প্রত্যেক পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি চাউল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ১কেজি ডাল,১কেজি লবন, পেয়াজ ১কেজি করে বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদুর রহমান ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লাহ,উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো প্রমুখ ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক রুপসী বাংলা সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন জয়,দৈনিক লালমাই বার্তা’র সম্পাদক মোঃ জহিরুল ইসলাম জহির ,প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ডাক প্রতিদিন সাংবাদিক মামুন চৌধুরী,প্রেস ক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লালমাইর কাগজ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাব উদ্দিন মিয়াজী,প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক লালমাইর কাগজ’র বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ রুবেল হোসেন খান সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য গন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। লালমাই উপজেলার বিকেল ৫ টার পর থেকে সকল দোকান বন্ধ রাখার আহবান জানান। যাহারা খাদ্য সহায়তা পাননি উপজেলায় ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগ করলে খাদ্যের সহায়তা প্রদান করা হবে।
মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিশেষ করে তিনি আরো বলেন, অটোরিকশা, সিএনজি, ইন্জিন চালিত সকল গাড়ি রাস্তায় বের হতে নিষেধ করেছেন।
খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন বলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের আনাচে-কানাচে অভুক্ত রয়েছে এমন অসহায়-দুস্থ এবং লকডাউনে কর্মহীন ব্যাক্তির তালিকা তৈরী করে তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ।শেখ হাসিনার সরকার গরীবের সরকার। দেশের একটি ব্যাক্তিও না খেয়ে থাকবেনা।’
তিনি বলেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নে ইতিপূর্বে অটো ও সিএনজির ২৩০ জন, দুঃস্থ ও অসহায়দের ৬০ জনকে , বাগমারা বাজারের সেলুনের কর্মচারীদের মাঝে ৪০ জনকে,তৃতীয় লিঙ্গ ৩০ জনের মাঝে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply