মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।।পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের লোড আনলোড কুলি শ্রমিক, কাঠমিস্ত্রি ও নর-সুন্দর সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরন করা হয়েছে ।বুধবার (১৩-জুলাই) সন্ধ্যায় ইউনিয়নের টুনিরহাট বাজারে অবস্থিত কুলি শ্রমিক সংগঠনের অফিস কার্যালয়ে এই উপহারের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় । করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া গাড়ি লোড আনলোডিং শ্রমিক,নর-সুন্দর ও কাঠমিস্ত্রি শ্রমিকদের মাঝে উপহারের ত্রাণ সামগ্রী তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওমীলীগ এর সভাপতি মোঃ আমিরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজাহার আলী , মোঃ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামীলীগ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোঃ আমিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে করোনা মহামারী প্রকট আকার ধারণ করেছে। এতে একদিকে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল । অপর দিকে কর্মহীন হয়ে পড়েছে অগণিত মানুষ । এমতাবস্থায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন । কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে ত্রাণ সামগ্রী । তাঁরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন মানুষের জন্য উপহার পাঠিয়েছেন ।যা পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে । তার বক্তব্যের শেষ পর্যায়ে তিনি সকলকে সাস্থবিধি মেনে বাইরে চলাচল করতে এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান ।
Leave a Reply