শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৫ জনের মৃত্যু

 

রাজশাহীপ্রতিনিধি:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। এর আগের দিন মারা গিয়েছিলেন ১৯ জন। বুধবার (১৪ জুলাই) সকালে রামেক হাসপাতালের এক প্রতিবেদনে করোনায় মৃত্যুর এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মৃত ২৫ জনের মধ্যে সাত জন করোনা পজেটিভ ছিলেন। আর ১৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া নমুনা পরীক্ষায় নেগেটিভ আসলেও চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোরের তিন জন, নওগাঁর দুই জন, পাবনার তিনজন এবং কুষ্টিয়া ও যশোরের এক জন করে রোগী মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর তিন জন এবং চাঁপাইনবাবগঞ্জের দুই জন, পাবনা ও যশোরের একজন করে মোট সাত জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর দুইজন ও নওগাঁ এবং নাটোরের একজন রোগীর করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় করোনা ইউনিটেই তাদের মৃত্যু হয়েছে। অন্য ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। তাদের মধ্যে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে সাতজন, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন এবং ষাটোর্ধ্ব নয়জন ছিলেন। এই নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি মাসে ২৪৮ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৩৫৪ জন।

বর্তমানে রামেক হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা ৪৫৪টি। বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন ৫০০ জন। ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৭২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত রাজশাহীর ২৭১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৯, নাটোরের ৬৫, নওগাঁর ৪৭ জন, পাবনার ৬৪ জন, কুষ্টিয়ার ১৬ জন, চুয়াডাঙ্গার ৩, জয়পুরহাটের ২ জন এবং মেহেরপুরের ১ জন ও বগুড়ার ১ জন এবং ঝিনাইদহের ১ জন রোগী ভর্তি ছিলেন। এই চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ২৩২ জনের এরই মধ্য করোনা শনাক্ত হয়েছে। আর ১৯৪ জন ভর্তি আছেন করোনার উপসর্গ নিয়ে। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন ৭৪ জন।

এদিকে, রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের আরটি-পিসিআর মিলে গত মঙ্গলবার জেলায় মোট ৬২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৮১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীরই রয়েছেন ১৪৮ জন। বাকিরা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর অধিবাসী। রাজশাহী জেলায় সংক্রমণের হার আবার বেড়ে ৩৪ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে। আর নওগাঁর কমে ১৪ দশমিক ৪ শতাংশে এসেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের করোনা শনাক্তের হার আবারও ১৮ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com