শিরোনাম :
একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের শিল্প খাত বাঁচাতে গভর্নরের কাছে নানা আয়োজনে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত সিংগাইর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন লালমাইয়ে কিশোর – কিশোরী ক্লাবের বার্ষিক ক্র‍ীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মৌলভীবাজারে মেডিকেল ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ কালীগঞ্জে প্রবাসীর বাড়ীতে হামলা ও চাঁদা দাবী প্রধান শিক্ষিকার উদাসীনতায় এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি সিয়াম কাউয়াদিঘী হাওর পরিদর্শনে মৌলভীবাজার জেলা প্রশাসক
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৫০ বছরের পুরোনো বটগাছ বিজ্ঞাপনের পেরেকে মরতে বসেছে

৫০ বছরের পুরোনো বটগাছ বিজ্ঞাপনের পেরেকে মরতে বসেছে

বরগুনা প্রতিনিধি :
বরগুনার তালতলী উপজেলা শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা বটতলা। তালতলী সরকারি স্কুল ও কলেজ সংলগ্ন এ এলাকার নামকরণের অনেক কারণের একটি হলো- এ মোড়ে প্রায় ৫০ বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে একটি বটগাছ। বিশাল গাছের ছায়ায় অসংখ্য পথচারী ও হাটে আসা মানুষ আশ্রয় নেয়।
দীর্ঘদিন ধরে মানুষকে ছায়া ও আশ্রয় দেয়া সেই বটগাছটি এখন আর সুস্থ নেই। প্রতিটি অংশে বিজ্ঞাপনের পেরেকের নিষ্ঠুর আঘাতে অস্তিত্ব হারিয়ে প্রায় আধা মরা হয়ে গেছে গাছটি।

সরেজমিনে দেখা গেছে, আমতলী-তালতলী মহাসড়কের পাশে ও রাখাইন পল্লীর প্রবেশ পথের এ বটগাছে পেরেক ঠুকে বিভিন্ন ক্লিনিক, ডাক্তার, শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার, ডায়াগনস্টিক সেন্টার, রাজনৈতিক নেতার বিজ্ঞাপন লাগানো হয়েছে। ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা অসংখ্য প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে ছেয়ে যাচ্ছে পুরো উপজেলার অলি-গলি। অধিকাংশ বিজ্ঞাপনই লাগানো হচ্ছে সড়ক-মহাসড়কের পাশের অসংখ্য গাছে। এতে বটগাছটির মতো সেসব গাছও রয়েছে ঝুঁকির মধ্যে। এরই মধ্যে মরে গেছে অনেক গাছ।

তালতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র বলেন, স্কুল সংলগ্ন বটগাছটিতে সবুজ পাতার চেয়ে বিজ্ঞাপন বেশি দেখা যায়। বিজ্ঞাপনের পেরেকের কারণে গাছে বিভিন্ন অংশে পচন ধরেছে। ঐতিহ্যবাহী এ বটগাছ পেরেক মুক্ত রাখা এখন সময়ের দাবি।

স্থানীয় স্বেচ্ছাসেবী সহিদুল ইসলাম মিলন বলেন, এ বটগাছকে ঘিরে অনেক কথা শুনে এসেছি। অনেক গল্প শুনে আমরা বড় হয়েছি। বটগাছটি এখন অস্তিত্ব হারাতে বসেছে। এই গাছের মতো এত বেশি বিজ্ঞাপন অন্য কোথাও চোখে পড়বে না। পেরেকের আঘাতে অনেক গাছ এরই মধ্যে মরে গেছে। এভাবে চলতে থাকলে অর্ধশত বছরের পুরোনো বটগাছটিও একদিন মরে যাবে।

স্থানীয়রা ব্যবসায়ীরা বলেন, সম্পূর্ণ গাছটির বিজ্ঞাপনের পেরেক ওঠানো হলে ২০ কেজির বেশি লোহা পাওয়া যাবে।

তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির বলেন, দীর্ঘদিনের পুরোনো বটগাছটিকে বিজ্ঞাপন ও পেরেকমুক্ত রাখার দ্রুত উদ্যোগ নেয়া হবে। গাছটি আবার তার সৌন্দর্য ফিরে পাবে। একই সঙ্গে উপজেলার সব অলি-গলি বিজ্ঞাপনমুক্ত করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com