শিরোনাম :
দেশের স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ এবার কোরবানির অপেক্ষায় ‘ডোনাল্ড ট্রাম্প’ শরীয়তপু হুইপের টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার, র প্রেস ক্লাবের তীব্র নিন্দা চট্টগ্রাম ডিজেলের বড় চালান এলো বন্দরে মিরপুরে নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

উন্নয়নের বিপরীতে এলজিডির রাস্তা সংস্কারে নানা অনিয়মের অভিযোগ

উন্নয়নের বিপরীতে এলজিডির রাস্তা সংস্কারে নানা অনিয়মের অভিযোগ

 

মোঃ রাশেদুল ইসলাম,পঞ্চগড়।। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে ।তারই ধারাবাহিকতায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এলজিডির মাধ্যমে বিপুল পরিমাণে কাঁচা রাস্তা পাকা করণ , প্রশস্ত করণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে । কিন্তু এলজিডির কার্যক্রম বাস্তবায়ন নিয়ে অনিয়মের কারণে জনমনে তৈরি হয়েছে নানা অভিযোগ । জেলার আটোয়ারি উপজেলার রাস্তা সংস্কারের কাজ সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার তরিয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি পাড়ার বাসিন্দা মোঃ খলিলুর রহমান বলেন, আটোয়ারি বাজার হতে বারঘাটি এই রাস্তা কিছুদিন আগে সংস্কার করা হয়েছে ।এবং পানি অপ্রস্বারনের জন্য রাস্তার উপর কয়েকটি ছোট ছোট কালভার্ট নির্মাণ করা হয়েছে । রাস্তার উপর কালভার্ট নির্মাণের জন্য রাস্তা কাটা হয়েছিল ।পরবর্তীতে ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে রাস্তা এবং ব্রিজের সংযোগ স্থলের রাস্তা মেরামত করা হয় নি।যার ফলে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে ।উত্তর সুখ্যাতি পাড়ার বাসিন্দা মোঃ জী এম ইয়াসদানী ,মোঃ তনু,মোঃ শহীদ আলম ও মোঃ নজরুল ইসলাম বলেন,  এলাকার বাসিন্দা মোঃ তসির উদ্দিন ও বাবলু এর বাসার সামনে ব্রিজ নির্মাণের কথা বলে একটি ইউড্রেন নির্মাণ করা হয়েছে । এবং এর দুই মাথা উঁচু করে সাইড প্রাচীর দেওয়ার কথা থাকলেও সেটা করা হয় নি। এবং দুপাশে তারা মাটিও ভরাট করে দেয়নি। ফলে প্রায় সময় ছোটখাটো দুর্ঘটনা ঘটে ।কিছুদিন আগে একজন বিজিবি সদস্য এখানে পড়ে গিয়ে বেশ আঘাত প্রাপ্ত হন ।পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই । আমরা স্থানীয়রা নিজে মাটি ভরাট করেছি ব্রিজের দুই পাশে। অথচ পূর্বের যে ব্রিজটি ছিল তাতে আমারা বসে সবসময় বিশ্রাম নিতাম ।সেই ব্রিজটি ভাঙ্গার কোন প্রয়োজন ছিল না । এছাড়া পূর্বের ব্রিজের মুখে মাটি ভরাট করে যখন ঘর নির্মাণ করে তখন এলজিডির কর্মকর্তারা বাধা প্রদান করে নি। এই ব্রিজ নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের মেটেরিয়াল । এছাড়া রাস্তা নির্মাণে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা আমরা সাধারণ মানুষ বুঝতে পারলেও সরকারি বেতন ভুক্ত কর্মচারীরা বুঝতে পারেন না ।রাস্তার পাশের অনেক জায়গায় মাটি/ সোল্ডার নেই যেখানে প্রটেক্টিভ ওয়াল প্রয়োজন সেখানে প্রটেক্টিভ ওয়াল ছাড়াই রাস্তা নির্মাণের ফলে রাস্তার অনেক স্থানে ঝুঁকিতে রয়েছে । যে কোন সময় রাস্তা ভেঙ্গে যেতে পারে ।আবার সুখ্যাতি পাড়ার বাসিন্দা মোঃ মজিবর রহমান বলেন, আমার বাড়ির সামনে একটা কালভার্ট নির্মাণ করা হয়েছে ।এবং পানি অপ্রস্বারনের জন্য বাড়ির পেছন দিয়ে ড্রেন।যখন ব্রিজটি তারা তৈরি করে তখন আমি উপজেলা ইঞ্জিনিয়ারকে বলি বাড়ির পেছন দিয়ে পানির স্রোত গেলে আমার বাড়ি ভেঙ্গে যাবে ।তারা আমার ঘরের পেছন দিয়ে প্রটেক্টিভ ওয়াল তৈরি করে দিতে চেয়েছিল এবং তা করেও ছিল ।কিন্তু পরে সেটা তুলে রাস্তার পাশে দেওয়ায়, পানির স্রোতে বর্তমানে ঘরের ওয়ালে ফাটল দেখা দিয়েছে । এ বিষয়ে লিখিত দরখাস্ত উপজেলা ইঞ্জিনিয়ারকে দিলেও এখন পর্যন্ত কোন কাজ হয়নি। মোঃ মজিবুর রহমান এর সাথে কথা বলার সময় উপস্থিত স্থানীয় সাধারণ মানুষ জানায় , সুখ্যাতি পাড়া মসজিদের সামনে থেকে শুরু করে উত্তরে ধাইধাই পাড়া রহমানের বাড়ি পর্যন্ত আনুমানিক এক কিলোমিটারে একটু বেশি হবে রাস্তা পাকা করন চলছে ।যেখানে নিম্ন মানের মেটেরিয়ালের ব্যবহার করা ও প্রটেক্টিভ ওয়াল তৈরি না করে রাস্তা পাকা করণ চলমান ।এমতাবস্থায় বৃষ্টিপাতের ফলে রাস্তার ভেঙ্গে পরছে। শুধু এখানেই নয় উপজেলার যে সকল রাস্তা ইতিমধ্যে সংস্কার করা হয়েছে কোথাও না কোথাও রাস্তা নষ্ট হয়ে গেছে । এসব মেনে নেওয়ার মত নয়।সরকার যেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা বরাদ্দ দিচ্ছে সেখানে দুর্নীতি আর এলজিডির কর্মকর্তাগনের দেখাশোনার অভাবে মেয়াদ শেষ হওয়ার আগেই রাস্তা নষ্ট হয়ে যায় । বিষয়গুলো খতিয়ে দেখতে সরকারের কাছে আকুল আবেদন করেন তারা ।এ বিষয়ে আটোয়ারি উপজেলা প্রকৌশলি মোঃ জাকিউল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এসব রাস্তা আমি ঠিকমতো চিনি না ।আমি এখানে নতুন এসেছি ।বিষয়টি নিয়ে তিনি সহকারী প্রকৌশলি মোঃ আজমল হোসেন এর সাথে যোগাযোগ করতে বলেন ।কিন্তু তার ফোন নম্বর না থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নি । এলজিডির নির্বাহী প্রকৌশলি মোঃ শামসুজ্জামান এর সাথে যোগাযোগের জন্য চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com