শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় ডাকাতির ঘটনায় আটক ৫

কুমিল্লায় ডাকাতির ঘটনায় আটক ৫

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। যার মধ্যে একজন তিনি ডাকাতির কাজে অর্থ বিনিয়োগ করতেন। ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, যন্ত্রপাতি সরবরাহ ও মালামাল ক্রয় করতেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম.তানভীর আহমেদ।

বুধবার গ্রেফতার ডাকাতদেরকে আদালতে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রোকেয়া আক্তার তাদের কারাগারে প্রেরণ করেন।

জানা যায়, গত ৭ জুলাই রাতে কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রেজাউল করিমের বাড়িতে ডাকাতি হয়। এ সময় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও একাধিক মোবাইল ফোনসেট লুটে নেয়। এ ঘটনায় পরদিন ডা. রেজাউল করিম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। পরে দেবিদ্বার, চান্দিনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিম অভিযান শুরু করে। ঘটনার ১২ দিন পর গত মঙ্গলবার গভীর রাতে ওই ডাকাতদলের চার সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতার ডাকাতরা হলো কুমিল্লা দেবিদ্বার উপজেলার নুরমানিকচর গ্রামের মো. ফয়েজ, একই উপজেলার এলাহাবাদ গ্রামের মো. রফিক, ইন্দ্রাবতী গ্রামের মো. সোহেল, ছোটনা গ্রামের মো. আনোয়ার হোসেন। পরে গ্রেফতার ডাকাতদের তথ্য অনুসারে ডাকাতির পেছনে বিনিয়োগকারী রিপন চন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়। ডাকাতির কাজে বিনিয়োগকারী রিপনের বাসায় তল্লাশি করে লুণ্ঠিত প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতার রিপন চন্দ্র পুলিশকে জানান, তিনি ডাকাতির পেছনে অর্থ ব্যয় করেন। ডাকাতরা যখন ডাকাতি শেষ করে তখন তিনি লুণ্ঠিত মালামাল ক্রয় করে থাকেন। রেজাউলের বাড়িতে ডাকাতির ঘটনায় মালামালগুলো তিনি ৫ লাখ টাকায় কিনে নেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com