শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রংপুর ত্রাণ দিয়া কয়দিন খাইতে পারবো, অনেক অনেক শুকরিয়া করি’

রংপুর ত্রাণ দিয়া কয়দিন খাইতে পারবো, অনেক অনেক শুকরিয়া করি’

রংপুর প্রতিনিধি:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় ৩০০ অসহায় ও অতিদরিদ্র পরিবারের ত্রাণ সহায়তা দিল শুভসংঘ। আজ বৃহস্পতিবার মিঠাপুকুর কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা গ্রুপের সহায়তায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন শুভসংঘের সদস্যরা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত হয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূইয়া বলেন, বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য আমি শুভসংঘকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে, তিনি দেশের প্রতি জেলার অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন। কিছুদিন আগেও অসহায় মানুষদের জন্য সরকার থেকে সাহায্য করা হয়েছে। আপনাদের কখনও খাদ্যের অভাব হবে না। তাই আপনারা করোনা সুরক্ষায় সচেতন থাকবেন। অযথা কেউ ঘর থেকে বের হবেন না।

বসুন্ধরা গ্রুপের ত্রাণ সহায়তা নিতে এসেছেন বাবলু মিয়া। বার্ধ্যকের জন্য কেউ তাকে কাজ দেন না। আক্ষেপের সুরে তিনি বলেন, আমি কোনো কাম করবা পারি না। ধান কাটতেও কেউ নেয় না। বসি বসি থাকা লাগে। ছেলেও কোনো টাকা দেয় না। অভাবে আছি আমি। তোমাদের সাহায্য দিয়া ঈদ পর্যন্ত সুন্দরভাবে খেতে পারমু। আমারে যে সাহায্য করছে সে ভালো থাক সেই দোয়া করি।

রোজিয়া খাতুন নামের এক উপকারভোগী বলেন, আল্লায় বসুন্ধরা গ্রুপের মালিকের ওপর রহমত দেক। তাকে বেহেশত দেক। তার ত্রাণ দিয়া কয়দিন খাইতে পারবো। অনেক অনেক শুকরিয়া করি।

এই ত্রাণ বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের রংপুর অফিস প্রধান স্বপন চৌধুরী, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সদস্য শরীফ মাহ্দী আশরাফ জীবন, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক সবুজ হোসেনসহ মিঠাপুকুর উপজেলার শুভসংঘের সেচ্ছাসেবী সাজেদুর রহমান, আনোয়ার সাদাত লিমন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com