পলাশ (নরসিংদী) প্রতিনিধি :
কাসিমুল উলুম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা, ২০১৭ সালে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। তিন কক্ষ বিশিষ্ট একটি পুরাতন টিনশেড ঘরে চলে প্রতিষ্ঠানটির কার্যক্রম। পাশেই নতুন একটি ভবন নির্মাণের কাজ চললেও টাকার অভাবে তা বন্ধ রয়েছে।
নেই টয়লেট ও গোসলখানার ব্যবস্থা। কষ্ট করে রাস্তার ওপারে থাকা মসজিদটির গোসলখানা ও টয়লেট ব্যবহার করতে হয়। নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে অবস্থিত এ এতিমখানার পরিচালনা পরিষদ, শিক্ষক ও এতিম ছাত্ররা তাদের এ আকুতির কথা জানিয়েছেন। অর্ধশতাধিক এতিম ছাত্র এতে পড়াশোনা করছেন।
এত সমস্যার মাঝেও ঈদুল আজহা উপলক্ষে নতুন পাঞ্জাবি উপহার পেয়ে তাদের চোখে মুখে ফুটে উঠেছে আনন্দ উল্লাস।সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা পারুলিয়া গ্রামের হারিছুল হক পাঠিয়েছেন তাদের জন্য এ ঈদ উপহার।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এতিমখানা চত্বরে পাঞ্জাবি বিতরণ করেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি মো. সহিদুল্লাহ চৌধুরী। এ সময় সব শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply