শিরোনাম :
পিতা-মাতার ইংরেজি নাম এনআইডিতে যুক্ত হচ্ছে পরিস্থিতি আরো জটিল হচ্ছে দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায়: সেনাপ্রধান সময় বাড়ল এইচএসসি ফরম পূরণের জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তেসরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়ার অভ্যাস গড়তে যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক নয়?

শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা কেন স্নাতক নয়?

নিজস্ব প্রতিবেদক:
দেশের সব বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক (গ্র্যাজুয়েট) কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ আদেশ দেন। মানবাধিকার সংগঠন লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইডস ফাউন্ডেশনের নিগার সুলতানার পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমনের করা এক রিট আবেদনে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনকারীপক্ষে আইজীবী ছিলেন অ্যাডভোকেট ফয়েজ আহমেদ। শুক্রবার এ আদেশের তথ্য জানান অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।

সকল বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক করার জন্য গতবছর ২৯ সেপ্টেম্বর সংশ্লিস্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সংশ্লিস্টরা নোটিশের জবাব না দেওয়ায় একইবছরের ৪ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট আবেদন দাখিল করা হয়।

রিট আবেদনের বিষয়ে আইনজীবী জহির উদ্দিন লিমন বলেন, দেশের যেকোনো একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হয়। কেউ কেউ সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও এসব প্রতিষ্ঠানে চাকরি করেন। সেই শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম স্নাতক পাস অথবা গ্র্যাজুয়েট হওয়া দরকার।

রিট আবেদনে বলা হয়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্যের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম স্নাতক করে ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে সরকার। স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা আছে। অন্যদিকে, গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদরাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবেন না বলেও অভিমত দিয়েছেন হাইকোর্ট। অথচ দেখা যায়, কোনো কোনো মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বা অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের অক্ষর জ্ঞানও নেই। একারণেই মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম স্নাতক নির্ধারণ করা প্রয়োজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com