কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বন্দরনগরী ভৈরবে সার ব্যবসায়ী প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদেরকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা উপজেলা পরিষদ মিলনায়তনে ১০০ শ্রমিক কর্মচারীকে চাল, ডাল, আলু, তেল দিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
সার ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের খাদ্য প্রদান
করোনার মহামারিতে কাজকর্ম না থাকায় এসব দরিদ্র শ্রমিক কর্মচারীরা কষ্টে ছিল। খাদ্য সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের ( বিএফএ’র) সাবেক পরিচালক ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান ফারুক। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান করোনা মহামারিতে লকডাউনে সার ডিলারদের শ্রমিক কর্মচারীদের কাজকর্ম না থাকায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সহায়তার অংশ হিসেবে ১০০ জন শ্রমিক কর্মচারীকে খাদ্য প্রদান করা হয়
Leave a Reply