যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জ কটিয়াদীতে মহিলা আওয়ামী লীগের কর্মিসভা

কিশোরগঞ্জ কটিয়াদীতে মহিলা আওয়ামী লীগের কর্মিসভা

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্মিসভা শনিবার দুপুরে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। কর্মিসভা উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ সদস্য দিলারা বেগম আছমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী ও শেখ আনার কলি পুতুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, সহ-দপ্তর সম্পাদক সোহেলা আফসানা ইকো, নির্বাহী সদস্য হাবিবা নজরুল হ্যাপী, বেবী বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে দ্রুত উপজেলা মহিলা আওয়ামী লীগের কমিটি করতে হবে। এতে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে। সমাজের সর্বক্ষেত্রে উপজেলা মহিলা আওয়ামী লীগ কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com