বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে বিভিন্ন শ্রেণি-পেশার নিম্ন আয়ের ৭০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট খান জাহান আলী কলেজ মাঠে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, খানজাহান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখিসহ উপকারভোগীরা।
Bangladesh Pratidin
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষ ঈদে যাতে স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে সে জন্য ৭০০ পরিবারকে আমরা প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এর আগেও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিদের সহায়তায় জেলাব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
Leave a Reply