যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভৈরবের মেঘনা নদী ও দূর্জয় মোড় সহ বিভিন্ন সড়কে আইন অমান্যে ২৬ জনের আক্কেল সেলামি

ভৈরবের মেঘনা নদী ও দূর্জয় মোড় সহ বিভিন্ন সড়কে আইন অমান্যে ২৬ জনের আক্কেল সেলামি

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ভৈরবে সরকারি নির্দেশনা অমান্য করে মেঘনা নদীতে ঈদ আনন্দ উদযাপন করায় দুটি নৌকার ১১ জনকে মোট ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে ঈদ আনন্দ ভ্রমণে বেরিয়ে তারা এই আক্কেল সেলামি দেন।

ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব নৌ-থানা পুলিশ ও সড়কে ভৈরব থানা পুলিশ এবং আর্মিরা।

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা বলেন, এ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে সরকারের কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব প্রশাসন দিনরাত মাঠে কাজ করে যাচ্ছে।

কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করে ভৈরবের মেঘনা নদীতে সাউন্ডবক্স নিয়ে তরুণরা ঈদ আনন্দ উদযাপনে বের হলে ভ্রাম্যমাণ আদালত দুটি নৌকা আটক করে।

পরে নৌকা দুইটিতে থাকা ১১ জন ব্যক্তিকে মোট ৪ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়।

ভৈরব উপজেলার বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাস্ক পরিধান না করায় ও স্বাস্থ্যবিধি অমান্য করায়, বিনা কারণে ঘোরাঘুরি করায়, সরকারি নির্দেশ অমান্য করায় ১৫ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ১১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ভৈরব থানা। জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
সবাইকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকাসহ সরকারি নির্দেশনা মানার অনুরোধ করা হল।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com