কক্সবাজার প্রতিনিধিঃ
অবিরাম বৃষ্টিপাতের ফলে ওপর হতে নেমে আসা পাহাড়ী সৃষ্ট বন্যায় চকরিয়ার মাতামুহুরী নদীর পানি বৃদ্বি পেয়েছে । এখন
বিপদ সীমা উপরদিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে ।
এতে
বন্যায় প্লাবিত হওয়াতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্ধী হয়ে পড়েছে |
একটানা এক সপ্তাহের অতি বৃষ্টি পাতের কারণে সৃষ্ট বানের পানি উপর হতে নেমে আসাতে বন্যা দেখা দিয়েছে ।
মাতামুহুরী মানি বন্যা ,বন্যা মানি মাতামুহুরী ,এই কথা জানিয়েছে নদীর কুলঘোষা মানুষ ।
স্থানীয়রা জানান বর্ষাকালে এলে মাতামুহুরী নদী এক প্রকার অভিশাপ হয়ে উঠে ।
শতশত একর আবাদিজমি ও বসতবাড়ী ক্ষেতের ফসল গ্রাস করে নিচ্ছে । যার কারণ এলাকার
অসংখ্য লোক গৃহহীন হয়ে পড়ছেন ।
অনেই খোলা আকাশে মানবের জীবন যাপন করেছে ।
প্রতিবছরের ন্যায় এবছরও বন্যায়
কৈয়ারবিল, কাকারা, লক্ষ্যারচর ,বারআউলিয়া নগর, শাহউমর নগর, পৌরসভার নিম্নাঞ্চল সহ অসংখ্য এলাকা ইতোমধ্যেই প্লাবিত হয়ে পড়েছে। শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেংগে পড়েছে ।
এদিকে
ইতিমধ্যে চকরিয়ার বদরখালী এলাকার পানিউন্নয়ন বোর্ড়ের ৬৫ নং পোল্ডার এলাকার বাঁধ ভেংগে যাওয়াতে এলাকার মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে । ফলে লোকজন চরম দুর্ভোগে পড়েছে ।
দেখার কেউ নেই ।
Leave a Reply