শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামায়াত-শিবির লকডাউন বানচালের পরিকল্পনায়

জামায়াত-শিবির লকডাউন বানচালের পরিকল্পনায়

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ বা লকডাউন বানচালের পরিকল্পনা নিয়েছে জামায়াত-শিবির। চট্টগ্রামসহ সারাদেশে এ পরিকল্পনা নিয়ে এরই মধ্যে তাদের একটি অংশ মাঠে কাজ শুরু করেছে বলে তথ্য পেয়েছে পুলিশ।
চট্টগ্রাম নগরীতে ‘গোপন বৈঠক’ থেকে ১৯ জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ তাদের এই পরিকল্পনার কথা জানতে পেরেছে।

পুলিশ জানায়, কয়েকবছর ধরে পর্দার আড়ালে থাকার পর করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিকে পুঁজি করে জামায়াত-শিবির প্রকাশ্যে আসার পরিকল্পনা করছিল। লকডাউনে আর্থিক সংকটে পড়া গরিব-নিম্ন আয়ের মানুষকে সহায়তার নামে তাদের উসকানি দিয়ে এবং মসজিদে নামাজ আদায় বন্ধ করে দেওয়ার গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা ছিল জামায়াত-শিবিরের। এ নিয়ে ওয়ার্ডে-ওয়ার্ডে প্রস্তুতি বৈঠকের এক পর্যায়ে নগরীর চান্দগাঁওয়ে গ্রেফতার হন ১৯ নেতাকর্মী।

গত সোমবার রাতে নগরীর চান্দগাঁও থানার অদুরপাড়া বানিয়ারপুল মাজার গেইটে একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের সাংগঠনিক বই ও দলিল এবং চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান বলেন, চলমান লকডাউন বিরোধী কর্মকাণ্ড সংঘটিত করতে জামায়াত-শিবিরের একদল নেতাকর্মী গোপন বৈঠক করছে এমন তথ্য পেয়ে আমরা অভিযান চালাই। অভিযানে আমরা ১৯ জনকে আটক করতে সক্ষম হই। তবে আরো ১০-১২ জন পালিয়ে গেছে। গ্রেফতার নেতাকর্মীদের কাছ থেকে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি যে, লকডাউন বানচালের একটা কর্মসূচি তারা সাংগঠনিকভাবে নিয়েছিল। এ জন্য পরিকল্পিতভাবে নাশকতা সংঘটনের উদ্দেশে তারা বৈঠকে বসেছিল।

গ্রেফতার অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে বাসায় বসে গোপন বৈঠক করা হচ্ছিল সেটি স্থানীয় মসজিদের ইমাম মো. ইসহাকের। তাকে এবং তার ছেলে জামায়াত নেতা মো. ইসকান্দরকে ওই বৈঠক থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় মসজিদের ইমামের বাসা হওয়ায় কেউ সন্দেহ করবে না, এমন চিন্তাভাবনা থেকে সেখানে বৈঠক করা হচ্ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com