শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা নোয়াখালীতে ১২০০ লিটার পেট্রোলসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ কক্সবাজার স্ত্রীকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড, স্বামী গ্রেফতার দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মেয়র আতিক

ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক;
সামাজিক আন্দোলন গড়ে তুলে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম
এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনা হাজী ক্যাম্প, দক্ষিণখান এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চিরুনি অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, সুস্থতার জন্য সুস্থ পরিবেশের কোনো বিকল্প নেই, আর সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সংক্রান্ত সামাজিক আন্দোলনে সমাজের সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়ন করতে হবে।

ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনে এডিসের লার্ভার উপস্থিতি পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে বলে জানান মেয়র।

আতিকুল ইসলাম বলেন, নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু জ্বরের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া বর্ধিত মহানগরীর নতুন ১৮টি ওয়ার্ডের সড়ক, অবকাঠামো এবং ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও উন্নয়নের জন্য প্রায় ৪ হাজার ২৬ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলেও জানান তিনি।

ডিএনসিস মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন এবং দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। অন্যান্য বছর সামান্য বৃষ্টিতেই ডিএনসিসির বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে যেতো, জলজটে নগরবাসীকে অনেক ভোগান্তি পোহাতে হতো। কিন্তু এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিতেও নগরবাসীকে জলজট সমস্যায় ভুগতে হয়নি।

ফের সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘মাস্ক আমার, সুরক্ষা সবার’, কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে।

বক্তব্য শেষে ডিএনসিসি মেয়র দক্ষিণখান এলাকায় চিরুনি অভিযান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তার উপস্থিতিতে একটি নির্মাণাধীন ভবনে এডিস মশার উৎপত্তিস্থল চিহ্নিত হ‌ওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এরপর মো. আতিকুল ইসলাম নগরবাসীর মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সুসজ্জিত খোলা ট্রাকে করে ডিএনসিসির ৭ নম্বর অঞ্চলের দক্ষিণখানসহ বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-১৮ আসনের এমপি মোহাম্মদ হাবিব হাসান, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com