শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: কামাল হোসেন

শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন- ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
শুক্রবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এসএম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
আর দেশবিরোধীরা ষড়যন্ত্র সমালোচনা করে ও গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদের দেশ থেকে বিতাড়িত করা উচিত।

তিনি আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তিরা রাতের গভীরে বঙ্গবন্ধুসহ নির্বিচারে তার পরিবারের সদস্যদের হত্যা করে। এ সেই কালো মাস আগস্ট। যেই মাসে বঙ্গবন্ধুর মতো তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে তারেক রহমান গ্রেনেড হামলা করেছিল। একবার দুইবার নয় শেখ হাসিনাকে হত্যা করতে বারবার আক্রমণ করেছিল বিএনপি-জামায়াতের প্রেতাত্মারা। আগস্ট মাস বাঙালি জাতির জন্য একটি কলঙ্কিত মাস। এ মাসে আমরা যা হারিয়েছি বিশ্ববাসী তা হারায়নি। জিয়াউর রহমান-মোস্তাকদের দ্বারা যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেভাবে জিয়ার ছেলে তারেক রহমান পাকিস্তানের এজেন্ট হিসেবে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, করোনার প্রথম থেকে শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। করোনা শুরু হওয়ার সময় অনেক বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশের ২০ লাখ মানুষ না খেয়ে মারা যাবে। আল্লাহর রহমত শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে একটি মানুষ না খেয়ে মারা যায়নি। যেখানে বিশ্বের বড় বড় রাষ্ট্র করোনার সামাল দিতে হিমশিম খেয়েছে সেখানে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের সব পর্যায় ভালো আছে। এমনকি এ মহামারির মধ্যেও অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে। এজন্য জাতিসংঘসহ বিশ্বের উন্নত দেশ ও বিশ্বের বড় বড় মিডিয়া শেখ হাসিনার প্রশংসা করছেন। শুধু প্রশংসা করেনি বিএনপি-জামায়াত দেশবিরোধী অপরাধীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com