নিজস্ব প্রতিবেদক :
মাদকসহ গ্রেপ্তার মডেল মরিয়ম আক্তার মৌয়ের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (৬ আগস্ট) দুপুরে তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় মৌয়ের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক প্রবীন কুমার ঘোষ।
গত ১ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ মৌকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরের দিন ২ আগস্ট তার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
Leave a Reply