শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে বাসায় গিয়ে টিকা প্রদান, গ্রেফতার দুইজন রিমান্ডে

চট্টগ্রামে বাসায় গিয়ে টিকা প্রদান, গ্রেফতার দুইজন রিমান্ডে

চট্টগ্রামপ্রতিনিধি:

চট্টগ্রামে টাকার বিনিময়ে বাসায় গিয়ে টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান (৩৫) ও মোবারক আলীকে (৩৩) একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত মঙ্গলবার খুলশী থানা পুলিশ তাদের প্রত্যেককে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছিল।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি টিকাদান কেন্দ্রে দায়িত্বরত বিষু দে নামে এক কর্মচারী বাসায় গিয়ে ওই টিকা প্রদান করেন। তবে বিষু দে ও টিকাগ্রহণকারী সাজ্জাদ এখনো পলাতক।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, বাসায় টিকা দেওয়ার ঘটনায় গ্রেফতার মো. হাসান ও মোবারক আলীর পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, সরকার গত ৭ আগস্ট একদিন গণটিকা কর্মসূচি পালন করে। তখন চসিকের প্রতিটি ওয়ার্ডে তিনটি কেন্দ্রে ৯০০ জনকে টিকা দেওয়া হয়। কিন্তু চসিকের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ টিকাকেন্দ্রে দায়িত্বরত বিষু দে গত ৭ আগস্ট দুপুরে বাসায় গিয়ে জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন বলে অভিযোগ ওঠে।

এ নিয়ে গত ৯ আগস্ট চসিকের কাপাসগোলা ইপিআই জোনের মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী বাদী হয়ে ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে চারজনকে আসামি করে খুলশী থানায় একটি মামলা করেন।

এর মধ্যে গত রবিবার রাতে ও সোমবার ভ্যাকসিন গ্রহীতা ও সহায়তাকারী মো. হাসান ও মোবারক আলীকে গ্রেফতার করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com