শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী পিরোজপুর একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম, অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী নরসিংদীর কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায়: প্রধানমন্ত্রী নেত্রকোণা স্ত্রীর হাত-পায়ের রগ কাটার অভিযোগে স্বামী আটক, বললেন ‘অতিষ্ঠ হয়ে করেছি’ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী অনুষ্ঠানে ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে : ডিসি মো:রায়হান কবির বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি: আইনমন্ত্রী ২০২৬ সালের বার কাউন্সিলের নির্বাচন স্থগিত টাঙ্গাইলে পাম্পে বোতলে তেল বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তা মিরসরাইয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা উত্তর সিটি শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি: আতিক

ঢাকা উত্তর সিটি শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি: আতিক

নিজস্ব প্রতিবেদক :
বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, শোককে শক্তিতে পরিণত করি, আসুন সবাই মাস্ক পরি।
রোববার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের পর মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডিএনসিসি মেয়রকে সঙ্গে নিয়ে মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোড-শো কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় বিদ্যমান করোনা পরিস্থিতিতে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপের জন্য মেয়র মো. আতিকুল ইসলামের প্রশংসা করেন ওবায়দুল কাদের।

১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন, তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সব শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ডিএনসিসি মেয়র।

তিনি বলেন, আজ জাতীয় শোক দিবসে স্থানীয় এমপি এবং ডিএনসিসির স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ৫ লাখ মাস্ক বিতরণ করা হবে।

মেয়র আতিক বলেন, নিজেদের সুস্থতার জন্যই সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এ স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরো জোরদার করতে হবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com