শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরীমণির জামিন চাইলেন অঞ্জনা

পরীমণির জামিন চাইলেন অঞ্জনা

নিজস্ব প্রতিনিধি

চিত্রনায়িকা পরীমণির জামিন প্রার্থনা করলেন অভিনেত্রী অঞ্জনা। নিজের ফেসবুক হ্যান্ডেলে পরীমণির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে অঞ্জনা বলেন, ‘আমরা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নই। জীবনে চলার পথে সঠিক দিকনির্দেশনা না থাকলে অবশ্যই জীবন অনাকাঙ্ক্ষিত ভাবেই ভুল পথে অতিবাহিত হয়।’

তিনি বলেন, ‘পরিমনির বেলায় ও তাই হয়েছে একটা এতিম মেয়ে শৈশব বয়স থেকে পারিবারিক মায়া মমতার কোনও স্পর্শ পায়নি পারিবারিকভাবে সুনির্দিষ্ট কোনও দায়বদ্ধতা ছিলোনা তাই হয়তো না বোঝেই অন্য পথে ধাবিত হয়েছিলো তার জীবন আরেকটি কথা বলতেই হয় শিল্পী হিসেবে পরিমনি যথেষ্ট ভালো অভিনয় করে এটা নিঃসন্দেহে আর সে দেখতেও অপূর্ব সুন্দরী।’

এর আগে সংবাদ সম্মেলনে, মেয়েদের সন্ধ্যার পরে বাইরে বের হওয়া ঠিক নয়- এমন বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন অঞ্জনা। তবে অঞ্জনার দাবি তিনি কথাটা সেভাবে বলেননি, ‘সন্ধ্যার পর যেখানে মেয়েদের যাতায়াত নিরাপদ নয়, এমন পথে একা যাওয়া নিরাপদ নয় এমনটাই নাকি বলেছেন।

বুধবার নিজের ফেসবুকে পরীমণির জামিন প্রার্থনা করে অঞ্জনা বলেন, ‘আমাদের চলচ্চিত্র সমৃদ্ধ করতে অবশ্যই তার প্রয়োজন আছে। আমি আশা করি সবকিছু ছাপিয়ে সে ভবিষ্যতে অভিনয়ে মনোযোগী হবে। সর্বোপরি সবকিছু বিবেচনা করে একটা অসহায় মেয়ের সার্বিক সুদূর ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা পর্যালোচনা মোতাবেক। আমি এদেশের আইন ও বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান প্রদর্শন করে শুধু একটি বিনীত অনুরোধ জানাবো সার্বিক বিষয়ে পর্যালোচনা করে পরীমনির জামিন মঞ্জুরের আদেশ প্রদান করলে চির কৃতজ্ঞ থাকবো।’

এদিকে, বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে আবেদন করে। এর আগে গত সোমবার পরীমনির আইনজীবী মো. মজিবুর রহমান তার জামিন চেয়ে আবেদন করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com