শিরোনাম :
হরমুজ বন্ধ করায় চীন বেশ খুশি হয়েছে, দাবি ট্রাম্পের ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ‘ব্যাপকভাবে’ কমে যাবে: ট্রাম্প আনসার খেলোয়াড়দের অর্থ আত্মসাৎ: অভিযুক্ত রায়হান, কোরবান ও নির্মল পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  সংসদের গণমাধ্যমে ইতিবাচক খবরগুলো তুলে ধরা উচিত: চিফ হুইপ ৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার জামালগঞ্জে ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ লালমনিরহাটে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উৎসব পালিত আজ সারা দেশে শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ট্রাকে করে ঢাকায় আনা হয় মাদক আইস: পুলিশ

ট্রাকে করে ঢাকায় আনা হয় মাদক আইস: পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
কক্সবাজার থেকে ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস পাচার করে আনছে মাদক কারবারীরা। পরে তারা বিভিন্ন রুটের মাধ্যমে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিচ্ছে। ৫০০ গ্রাম আইসসহ কয়েক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানতে পেরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৮ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) যাত্রাবাড়ী ও মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের দুটি দল। এ সময় বিপুল পরিমাণ ইয়াবার সঙ্গে ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ৭ মাদক কারবারিকে। গ্রেপ্তারকৃতরা আধুনিক মাদক আইস বা ইয়াবা কক্সবাজার থেকে ক্রয় করে চট্টগ্রামে নিয়ে আসে। এরপর মোংলা বন্দর অভিমুখী এলপিজি গ্যাস সিলিন্ডার বহন করা একটি বড় ট্রাকের মাধ্যমে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়ে আসে। পরবর্তী সময়ে প্রাইভেটকারযোগে এগুলো ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকা মহানগরের অভিজাত এলাকাগুলোতে এ মাদক বিক্রি করা হয়। আইস মাদক সেবীদের কাছে ক্রিস্টাল মেথ নামে পরিচিত।

তিনি বলেন, ভয়াবহ মারাত্মক উত্তেজনাকর ও গুরুতর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। ব্যয়বহুল মাদকও। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পায়। ফলে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে যেকোনো সেবনকারীর।

সাংবাদিকদের প্রশ্নে গোয়েন্দা কর্মকর্তা বলেন, আইস উচ্চবিত্ত পরিবারের সন্তান কিংবা লোকজন আসক্ত। যা অভিজাত এলাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে মাদক সরবরাহ করে। তবে এ মাদকের ভয়াবহ রূপ ধারণ করতে না পারে সেজন্য গোয়েন্দারা সদাতৎপর আছে।

এদিকে, গোয়েন্দা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তারকৃত ৭ মাদক কারবারি হলো মো. নাজিম উদ্দিন, আব্বাস উদ্দিন, নাসির উদ্দিন মোছা. শিউলি আক্তার, মোছা. কোহিনুর বেগম, শাহ আলম ও হোসেন আলী। এ সময় তাদের কাছ থেকে ৬৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com