শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সাভারে অপহৃত কিশোরী মাদারীপুরে উদ্ধার

সাভারে অপহৃত কিশোরী মাদারীপুরে উদ্ধার

সাভার প্রতিনিধি;

সাভারের আশুলিয়া থেকে অপহরণের ৬ দিনের মাথায় এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আকবর হোসেনকে (৩০) আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে আটক আকবর হোসেনকে আশুলিয়া থানায় আনা হয়।

এর আগে, ভোরে মাদারীপুরের কালকিনি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করে করা হয়। আটক আকবর হোসেন মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগরের আব্দুল হকের ছেলে। তিনি আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া থাকতেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অপহরণের শিকার ওই কিশোরী আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে লেখাপড়া করত। স্কুলে যাতায়াতের সময় অনেক আগে থেকেই নানাভাবে তাকে উত্তক্ত করত আকবর। গত ১৩ আগস্ট ওই কিশোরী পরীক্ষার ফি ও কাগজপত্র স্কুলে জমা দেওয়ার জন্য বাসা থেকে সকাল ১০ টার দিকে বের হয়। এরপর আর বাসায় ফেরেনি।
পরে কাঠগড়া প্রাইমারি স্কুলের সামনে থেকে কিশোরীকে আকবর তুলে নিয়ে যায় বলে জানতে পেরে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় মাদারীপুর থেকে আকবরকে আটক করে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল তা জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-আমিন বলেন, অভিযোগ দায়েরের পর থেকে তদন্ত শুরু করে পুলিশ। পরে ভোরে মাদারীপুর থেকে আকবরকে আটক করে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। রাতে তাদের থানায় আনা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com