শিরোনাম :
বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’ আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টগি ওয়ার্ল্ডে সোনামণিদের আনলিমিটেড বিনোদন

টগি ওয়ার্ল্ডে সোনামণিদের আনলিমিটেড বিনোদন

যুগ-যুগান্তর ডেস্ক;

দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ডের আনলিমিটেড বিনোদন সুবিধায় আবারও আনন্দে মেতে উঠেছে সোনামণিরা। দীর্ঘ লকডাউন শেষে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের লেভেল ৮ ও ৯ এখন কোমলমতি শিশু-কিশোরদের আনন্দ মেলা বসেছে।

করোনাকালে নাগরিক জীবনের ক্লান্তি আর একঘেয়েমি কাটাতে সুস্থ বিনোদনে কচি-কাঁচারা মেতে উঠেছে। তাদের কেউ বসেছে ঘোড়ার পিঠে, কেউ নাগরদোলায়। কেউ বাইক চালাচ্ছে, কেউ হেলিকপ্টারে চড়ছে। অনেক দিন পর শিশুদের এই আনন্দ মাতোয়ারা দেখে অভিভাবকরা বলছেন, শিশুর খুশিতে তারাও মহাখুশি। এই নগরে শিশুদের খেলার জায়গার বড়ই অভাব। দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান টগি ওয়ার্ল্ড সেই অভাব পূরণ করছে। যা শিশুর সুস্থ্য মানসিক বিকাশে জরুরি।

এ প্রসঙ্গে জানতে চাইলে টগি ওয়ার্ল্ডের অপারেশন ম্যানেজার মাকসুদুর রহমান আজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাকালে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আবারও খুলেছে টগি ওয়ার্ল্ড। এখানে এখন বিনোদনের জন্য উম্মুক্ত করার পর সোনামণিদের ঢল নেমেছে। প্রচুর অভিভাবক তাদের কোমলমতি শিশুদের নিয়ে ভিড় জমিয়েছেন টগি ওয়ার্ল্ডে।

টগি ওয়ার্ল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এখানে নাগরদোলার মতো মিনি ফেরিস ওয়েল রয়েছে। আছে মিনি টাওয়ার। এছাড়াও বাম্পার কার, লিটল প্লেনসহ মোট ১৫টি আকর্ষণীয় রাইড, ৪৭টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং রয়েছে টগি ওয়ার্ল্ডয়ে। আছে ৫০টি শিশু-কিশোর ধারণ ক্ষমতার একটি পার্টিরুম। আকর্ষণীয় মাদার রুমও রয়েছে। আছে সফট প্লে জোন, যা বাচ্চাদের মানসিক বিকাশে সহায়তা করবে। চার বা তার কম বয়সী বাচ্চাদের জন্য রয়েছে ‘টডলার প্লে জোন’। বড়দের জন্যও রয়েছে বিভিন্ন রাইড। এছাড়া এ পার্কে রয়েছে ইন্দোনেশিয়ার বিখ্যাত কাবাব চেইন ‘বাবা রাফি’র আউটলেট। পার্কে প্রবেশ ফি জনপ্রতি ১০০ টাকা। তবে চার ফুটের বেশি উচ্চতার শিশুদের জন্য প্রবেশ ফি নেই। সকল রাইড ও গেমসে আনলিমিটেড সময়ে উপভোগ করা যাবে মাত্র ৫০০ টাকায়। শুক্র ও শনিবারসহ প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকছে টগি ওয়ার্ল্ড। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ।

টগি ওয়ার্ল্ডে গিয়ে দেখা যায়, শিশুরা তাদের বিনোদনের স্বর্গরাজ্যে আনন্দে মাতোয়ারা। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে শিশু-কিশোরদের নিয়ে টগি ওয়ার্ল্ডে বনানী থেকে এসেছিলেন তানিয়া ফেরদৌস। আলাপকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই পার্কে শিশুরা যখন সুপার বাইক ড্রাইভ করছে, তখন আমার কাছে খুবই ভালো লেগেছে।

 

রাজধানীর বেইলি রোড থেকে আসাগর খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, করোনাকালে অনেক দিন ধরে বাচ্চাদের বিনোদন নেই। বাচ্চা ঘরে বসে ক্লান্ত। এমন সময় টগি ওয়ার্ল্ড চালু হওয়াতে আমার বাচ্চারা খুব মজা পাচ্ছে। আসলে এখানে আসলে বাচ্চারা আর বের হতে চায় না। মনের আনন্দে সব সময় খেলায় ব্যস্ত থাকে ওরা।

মোহাম্মদপুর থেকে আসা মামুন রহমান ও কান্তা রহমান দম্পত্তি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, টগি ওয়ার্ল্ড খোলার খবর পেয়ে ছুটে এসেছি। আমাদের মেয়েরা খুব আনন্দ পাচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com