শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সজীব ও বাবু গ্রেপ্তার, এলাকাবাসীর মধ্যে স্বস্তি

টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সজীব ও বাবু গ্রেপ্তার, এলাকাবাসীর মধ্যে স্বস্তি

গাজীপুর প্রতিনিধি
 টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে কেরান্সি সজীব (২৪) ও তার সহযোগী বাবু ওরফে বুককাটা বাবুকে (২৬) গ্রেপ্তার করেছে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
রোববার দিবাগত রাত সোয়া ৩টার দিকে টঙ্গীর আউচপাড়া মৃত্তিবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, হ্যাকসো ব্লেড ও হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
তাদেরকে গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, রোববার রাত সোয়া ৩টায় টঙ্গী পশ্চিম থানাধীন মৃত্তিবাড়ি শ্মশানঘাট এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের ৭-৮ জন সদস্য ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিকভাবে ডাকাত দলের দুই সদস্য টঙ্গীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সজীব ওরফে কেরান্সি সজীব ও তার সহযোগী বাবু ওরফে বুককাটা বাবুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযান চলাকালে তাদের অন্য সহযোগীরা পালিয়ে যায়। সন্ত্রাসী সজীব ও বাবুর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন অপরাধ সংঘটনের অভিযোগে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় সোমবার তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সজীব ও বাবুকে সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এদিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া ও দেওড়া এলাকার (৫৪ ও ৫৩ নম্বর ওয়ার্ড) বাসিন্দারা জানান, সন্ত্রাসী সজীব বাহিনীর ভয়ে তারা রীতিমত আতঙ্কে থাকতেন। এদের ভয়ে বহুতল আবাসিক ভবনগুলোতে কোন নিরাপত্তা রক্ষী থাকতে চাইতেন না। সুযোগ পেলেই নিরাপত্তারক্ষীদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসা-বাড়িতে ঢুকে এরা লুটপাট চালাতো।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com