শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নায়িকা মাহি

পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নায়িকা মাহি

বিনোদন ডেস্ক:

ঢালিউড চিত্রনায়িকা মাহিয়া মাহি। যিনি খুব অল্প সময়ে জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। তবে মাহিকে বেশ আলোচিত নায়িকা বললেও ভুল হবে না। কারণ প্রেম-বিয়ে-গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সম্প্রতি গুঞ্জন রটেছে অপুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন তিনি। যদিও গুঞ্জনের বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি এ অভিনেত্রী।
মাহি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিয়মিত ছবি আপলোড করেন, রান্নার-খাবারের ভিডিও প্রকাশ করেন সময় করে। মাঝে মধ্যে নানান অনুভূতির কথাও স্ট্যাটাস দিয়ে জানান মাহি।

এবার নিজের ফেসবুকে লিখেছেন, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা আমি। উপরওয়ালা তুমি জাস্ট ওয়াও। আলহামদুলিল্লাহ। এর আগে এক স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছিলেন, জীবনে প্রত্যেকটা মানুষ, কমপক্ষে একটি মানুষকে স্বার্থহীনভাবে ভালোবাসে! তারপর সে ঠকে যায়, হয়তবা ঠকায়; নয়তবা পরিস্থিতি!

মাহির এসব স্ট্যাটাসে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন ভক্তরা। কখনো ট্রলের শিকারও হয়ে থাকেন এ অভিনেত্রী। তবে এসবে কর্ণপাত করেন না ঢালিউডের এ বিউটি কুইন। থাকতে চান নিজের কাজ নিয়েই। মাহি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মাফিয়া’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। শাহীন সুমন নির্মাণ করছেন এটি। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন সেলিম খান।

লম্বা সময় ধরে সিনেমায় অভিনয় করছেন মাহিয়া মাহি। সম্প্রতি তার প্রযোজনায় মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এইডা কপাল’। এক্সিপেরিমেন্ট হিসেবে কাজটি করেছেন মাহি।

প্রযোজনায় নিয়মিত হবেন কিনা? জানতে চাইলে মাহি বলেন, ‘পছন্দের গল্প পেলে প্রযোজনা করব। বিষয়টি নির্ভর করবে গল্পের ওপর। তবে এখনই ঘোষণা দিতে চাই না। এর জন্য আসলে প্রস্তুতি দরকার আছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com