মেহেরপুর প্রতিনিধি
সোহেল রানা ওরফে ডলারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
মেহেরপুর জেলা শাখার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ওরফে ডলারকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
রোববার রাত সাড়ে দশটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেন ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী, এসআই মো. হাবিবুর রহমান এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই মো. মাহতাব উদ্দিন, এএসআই (নি:) মো. হেলাল উদ্দিন গ্রেফতার অভিযানে অংশ নেন।
সোহেল রানা মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি পৌর সভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ডিবি পুলিশের ওসি জুুলফিকার আলী বলেন, রোববার রাত সাড়ে দশটার দিকে ওই ওয়ার্ডের গোরস্তান পাড়া এলাকায় একটি শালিস বৈঠক চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা ডলারের বিরুদ্ধে নাশকতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply