শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আমি প্রতি রাতে কাঁদতাম: ভাবনা

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী আমি প্রতি রাতে কাঁদতাম: ভাবনা

বিনোদন ডেস্ক:
আশনা হাবিব ভাবনা
আশনা হাবিব ভাবনা। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। ব‌্যক্তিগত জীবনে বেশ স্বাধীনচেতা মানুষ। কিন্তু অভিনয় ক‌্যারিয়ারে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৩১ আগস্ট) ভাবনা তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করে একটি স্ট‌্যাটাস দিয়েছেন। একটি ছবিতে নন্দিত নাট‌্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের সঙ্গে ক‌্যামেরাবন্দি হয়েছেন। আর এই স্ট‌্যাটাসে বিরূপ অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।

ভাবনা তার দুঃসহ দিনের কথা স্মরণ করে বলেন—‘আমি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম; অভিনয়, কাজ, আমার পারিপার্শ্বিকতা নিয়ে প্রতি রাতে কাঁদতাম। এই পৃথিবী আপনাকে পাথর ছুড়ে মারলে, আপনি উপলদ্ধি করতে পারবেন ধরে রাখার কিছু নেই। একজন এতকিছু নিতে পারে! প্রত‌্যেকে প্রত‌্যেককে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে।’

হতাশা কাটিয়ে প্রাণ ফিরে পেয়েছেন ভাবনা। আর তা সম্ভব হয়েছে নাট‌্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদের কারণে। তা উল্লেখ করে ভাবনা বলেন, ‘আমি অভিনয় প্রচন্ড ভালোবাসি। প্রতিদিন একজন ভালো অভিনেত্রী হতে চাই। কিন্তু আমি খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলদ্ধি করলাম আমার কোনো শক্তি নেই। তারপর সৈয়দ জামিল আহমেদের অভিনয় বিষয়ক কর্মশালায় নিজেকে যুক্ত করলাম। আমার জীবনের গৌরবময় ৭টি দিন পার করেছি। আমি নিজেকে আবার ফিরে পেয়েছি, আবার শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়টাই করে যেতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরো বেশি আত্মবিশ্বাসী, মনোযোগী।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com